ব্রাজিলের ক্লাব শাপেকোয়েনসেকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে জুয়ান গাম্পের ট্রফি জিতে নিয়েছে বার্সেলোনা।
স্প্যানিশ লিগ শুরু হওয়ার আগে প্রতি বছর এই টুর্নামেন্ট আয়োজন করে বার্সেলোনা। প্রতিটি ম্যাচ হয় ন্যু ক্যাম্পে। স্বল্প সময়ের এই টুর্নামেন্টে ফাইনালে ব্রাজিলের ক্লাব শাপেকোয়েনসের বিপক্ষে মাঠে নামে বার্সা।
প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। যার মধ্যে একটি গোল করেন লিওনেল মেসি। বিরতির পর আরো দু'টি গোল করে বার্সা।
৫৫ মিনিটে লুইস সোয়ারেজ ও ৭৪ মিনিটে ডেনিস সোয়ারেজের গোলে ৫-০ ব্যবধানের বড় জয়ের পাশাপাশি জুয়ান গাম্পের ৪০তম শিরোপা জয় করে বার্সেলোনা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: