স্প্যানিশ লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের পর এবার ইউয়েফা সুপার কাপ জিতেছে রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদানের দল ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে তারা।
মাদ্রিদের দারুণ কৌশলের সামনে তেমন কিছুই করতে পারেনি ইউনাইটেড। একবার গোলবারে বল লাগালেও হাফ ভলিতে পা লাগিয়ে রিয়ালকে লিড এনে দেয়ার কাজটি করেন ক্যাসেমিরো।
লিড বাড়িয়ে নিতেও কষ্ট হয়নি জিদানের দলের। গ্যারেথ বেইল ও ইসকোর দারুণ রসায়নে বিরতির পরপরই লিড দ্বিগুণ করে নেয় রিয়াল।
বেইলের বাড়িয়ে দেয়া বলে আলতো করে পা লাগিয়ে গোল আদায় করে নেন ইসকো। সদ্য ম্যানইউতে যোগ দেয়া রোমেলু লুকাকু একটি গোল শোধ করেন।
দুদলই গোলের একাধিক সুযোগ হাতছাড়া করে।
শেষদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো কিছুক্ষণের জন্য মাঠে নামলেও গোলের সংখ্যা আর বাড়েনি। ২-১ গোলের জয়ের সুবাদে ১৯৯০ সালের পর প্রথম ক্লাব হিসেবে ইউয়েফা সুপার কাপের শিরোপা ধরে রাখার কীর্তি গড়লো রিয়াল মাদ্রিদ।