গ্যারেথ বেইলের ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার আর কোনো সম্ভাবনা নেই— জানিয়ে দিয়েছেন ম্যানইউ বস হোসে মরিনিয়ো।
রেড ডেভিলদের পর্তুগিজ ম্যানেজারের হিসেবে ওয়েলশ উইঙ্গারের সঙ্গে চুক্তির আর কোনো আশা নেই। এর আগে ইউনাইটেড কোচ জানিয়েছিলেন মাদ্রিদ বেঁচতে চাইলে বেইলকে দলে ভেড়াতে লড়াই করবেন তিনি।
কিন্তু ইউয়েফা সুপার কাপের রেড ডেভিলদের বিপক্ষে বেইলের খেলার পর আর সেই সম্ভাবনা দেখছেন না দ্য স্পেশাল ওয়ান।
ম্যাচ শেষে মরিনিয়ো বলেন, এখন সবাই জানে যে বেইল মাদ্রিদেই থাকছে।
সুপার কাপের ম্যাচে রিয়ালের দ্বিতীয় গোলটি বানিয়ে দেন বেইল।
এদিকে, ওয়েলশ উইঙ্গার রিয়াল ছাড়তে পারবেন কি-না এমন প্রশ্নের উত্তরে বলেন, ক্লাব ছাড়ার অনুমতি আছে বলে তার জানা নেই।
পরে মাদ্রিদ সভাপতি ফিওরিন্তো পেরেজের বরাত দিয়ে, স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, বেইলকে বিক্রি করার কথা ভাবছে না রিয়াল।