বার্সালোনার বিপক্ষে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে অভিযোগ করবেন নেইমার।
সম্প্রতি বার্সালোনা ছেড়ে আসা নেইমার সাবেক ক্লাবের বিপক্ষে বোনাস না দেয়ার এই অভিযোগ এনেছেন। পেপার ওয়ার্কের কাজ সম্পুর্ণ করেই অভিযোগ প্রদান করবে নেইমারের আইনজীবী। এদিকে, বার্সালোনার মুখপাত্র জানিয়েছেন, নেইমারের আর কোনো বোনাস পাওনা নেই। তাই নেইমারকে কোন প্রকার বোনাস দেবেনা স্প্যানিশ জায়ান্টরা।
এদিকে, ফিফার এক মুখপাত্র জানিয়েছেন খেলোয়াড় ও ক্লাব নিজেদের মধ্যে সমাধানে পৌছতে পারলে নিরপেক্ষ বিচারের জন্য সেক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে ফিফা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: