খেলা

বেহাল দশা নারায়ণঞ্জের ফতুল্লা স্টেডিয়াম

ফতুল্লা স্টেডিয়াম
ফতুল্লা স্টেডিয়াম

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ শুরু হতে আর বেশিদিন নেই— একমাত্র প্রস্তুতি ম্যাচটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হলেও ম্যাচের ভেন্যু নারায়ণঞ্জের ফতুল্লা স্টেডিয়ামের এখনো বেহাল দশা। এজন্য জাতীয় ক্রীড়া পরিষদ-এনএসসি'র অবহেলাকেই দায়ী করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের চিত্র এটি। টানা বৃষ্টি আর আশেপাশের কারখানার বর্জ্যের পানিতে স্টেডিয়ামের মাঠ ভাসছে।

অথচ এ ভেন্যুতে হওয়ার কথা বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচটি। এ অবস্থায় ম্যাচ আয়োজন নিয়ে শঙ্কায় বিসিবি। জাতীয় ক্রীড়া পরিষদের অবহেলাকেই এজন্য দায়ী করছেন বোর্ড সভাপতি।

সবগুলো মাঠের তত্ত্বাবধানের দায়িত্ব এনএসসির কাছ থেকে নিয়ে নেয়ার কথা বলেন নাজমুল হাসান পাপন।

এদিকে, ১০ অক্টোবর শেষ হচ্ছে বিসিবি'র বর্তমান কমিটির মেয়াদ। আরো একটি নির্বাচনের প্রস্তুতি চলছে ক্রীড়াঙ্গণের শীর্ষস্থানীয় এ সংস্থাটিতে।

বোর্ড প্রধান হিসেবে পরবর্তী চার বছরের জন্য আবারো নাজমুল হাসান পাপনকে চাচ্ছেন কাউন্সিলররা। তবে আর নির্বাচন করতে চাচ্ছেন না বলে জানালেন বিসিবি সভাপতি।

প্রয়াত আইভি রহমান স্মরণে মহিলা সমিতিতে আলোচনা সভা শেষে সংবাদিকদের প্রশ্নের জবাবে পাপন এসব কথা বলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ