খেলা

কিলিয়ান এমবাপেকে ভেড়ানোর পথে প্যারিস সেইন্ট জার্মেই

কিলিয়ান এমবাপে
কিলিয়ান এমবাপে

বার্সেলোনা সুপারস্টার নেইমারের পর এবার মোনাকো তারকা কিলিয়ান এমবাপেকে ১৮০ মিলিয়ন ইউরোতে দলে ভেড়ানোর পথে প্যারিস সেইন্ট জার্মেই।

ব্রাজিলিয়ান সেনসেশনকে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে প্যারিসে এনেও মন ভরেনি পিএসজির। স্প্যানিশ লিগ কাঁপিয়ে দেয়া এই ফরাসি ক্লাবটি আবারো বড় অঙ্কের অর্থ ব্যয় করতে প্রস্তুত।

এবার ফ্রেঞ্চ লিগ ওয়ানে প্রতিদ্বন্দ্বী ক্লাব মোনাকোর তরুণ স্ট্রাইকার এমবাপেকে কিনতে যাচ্ছে পিএসজি। ১৮ বছর বয়সী এই ফুটবলারকে দলে ভেড়াতে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটিকে টেক্কা দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্যারিসের ক্লাবটি।

স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, ট্রান্সফার ফির পরিমাণ এদিক-সেদিক হলেও, এমবাপেকে তার নিজ শহরে ফিরিয়ে আনতে সমস্ত দলিল-দস্তাবেজ তৈরি করে ফেলেছে পিএসজি।

যদিও এ বিষয়ে মোনাকো-পিএসজির মধ্যে আদৌ কোনো আলাপ হয়েছে কি-না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ফরাসি এক গণমাধ্যম।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ