ঢাকা-সিলেটের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট-বিপিএলের পঞ্চম আসর। বিপিএলের সূচিও চূড়ান্ত হয়েছে বলে খবর বেরিয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনো। দুই-তিন দিনের মধ্যে নির্ধারিত সূচি প্রকাশ করা হবে।
৩১ অক্টোবর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর একদিন বিরতি দিয়ে শুরু হবে বিপিএলের মাঠের লড়াই। বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সিলেটের ম্যাচটি হবে ২ নভেম্বর। এখনো আনুষ্ঠানিক অনুমোদন না পেলেও, এবার সিলেট সুরমা সিক্সার্স নাম নিয়ে খেলবে বলে জানিয়েছে দলটির ফ্র্যাঞ্চাইজি।
আটটি দল নিয়ে হওয়ার কথা থাকলেও, বেঁধে দেয়া সময়ে শর্ত পূরণ করতে না পারায় বরিশাল বুলসকে নিষিদ্ধ করা হয়েছে। তাই এবারও সাতটি দল নিয়েই হতে যাচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটের এ আসর।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: