জার্মানিকে টপকে আবারো ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে ব্রাজিল। এদিকে, র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের।
১৬০৪ পয়েন্ট নিয়ে ফিফা মেন্স র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে সেলেকাওরা। ১৫৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ১৩৯৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আর্জেন্টিনা। এরপরের দুই অবস্থানে আছে দুই ইউরোপীয় দেশ সুইজারল্যান্ড ও পোল্যান্ড।
এদিকে, অনেক দিন ধরে জাতীয় দলের খেলা না থাকলেও র্যাঙ্কিংয়ের উন্নতি হয়েছে বাংলাদেশের। ৬০ পয়েন্ট নিয়ে লাল সবুজের প্রতিনিধিরা আছে ১৮৯তম স্থানে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: