খেলা

ক্যারিয়ারের শেষ ইভেন্টে দৌঁড় শেষ করতে পারল না বোল্ট

ক্যারিয়ারের শেষ ইভেন্টে দৌঁড় শেষ করতে পারল না বোল্ট
ক্যারিয়ারের শেষ ইভেন্টে দৌঁড় শেষ করতে পারল না বোল্ট

ক্যারিয়ারের শেষ ইভেন্টে দৌঁড় শেষই করতে পারলেন না উসাইন বোল্ট—জ্যামাইকা দলের জন্য হতাশার টুর্নামেন্টে ৪*১০০ মিটার রিলেতে সেনা জিতেছে গ্রেট ব্রিটেন।

১০০ মিটার স্পিন্টে ব্যর্থতার পর রিলেতে সোনা জিতে বিদায় নিতে চেয়েছিলেন অলিম্পিকে আটটি সোনা জয়ী বোল্ট। বিশ্বের অন্যতম সেরা এই অ্যাথলেটের বিদায়টা হয়ে গেল হতাশায় ভরা।

লন্ডন স্টেডিয়ামে স্থানীয় সময় শনিবার রাতে ৩৭.৪৭ সেকেন্ড সময় নিয়ে সবার আগে দৌঁড় শেষ করে গ্রেট ব্রিটেন। ৩৭.৫২ সেকেন্ড সময় নিয়ে রূপা জিতে যুক্তরাষ্ট্র। ৩৮.০৪ সেকেন্ডে ব্রোঞ্জ পায় জাপান।

সবার শেষে বোল্ট যখন ব্যাটন হাতে নেন, জ্যামাইকা তখন তৃতীয় অবস্থানে। অন্যসময় সহজেই প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে যেতেন ১০০ ও ২০০ মিটারে বিশ্বরেকর্ডের জায়গা দখলকারী তবে এবার তার কপালে তা জুটল না। বরং কিছুদূর যাওয়ার পরই পায়ে টান খেয়ে খোড়াতে শুরু করেন এবং পড়ে যান।

দুই বছর পর পর হওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে এর আগে ২০১১ সালের আসরে ১০০ মিটারে ডিসকোয়ালিফাইড হন বোল্ট ওই একটি হতাশার অধ্যায় ছাড়া ২০০৯ থেকে এ আসরের আগ পর্যন্ত প্রতিটি ১০০ মিটার, ২০০ মিটার ও ৪*১০০ মিটার রিলেতে সোনা জিতেন তিনি।

এবছর তাই ইভেন্ট শুরু আগেই জানিয়েছিলেন, বিদায়ী আসরে ২০০ মিটার দৌঁড়াবেন না তিনি। ১০০ ও ৪*১০০ মিটার রিলেতে সোনা জিতে সাফল্যমণ্ডিত ক্যারিয়ারের শেষটা করবেন কিন্তু ১০০ মিটারে হন তৃতীয় আর শেষটা হলো আরও হতাশার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ