ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় দিয়ে মৌসুম শুরু করলো ম্যানচেস্টার ইউনাইটেড। রোমেলু লুকাকুর জোড়া গোলে ওয়েস্ট হাম ইউনাইটেডকে ০-৪ গোলে হারিয়েছে তারা।
ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে পুরোটা সময় জুড়ে বল দখলে রাখে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৩ মিনিটে মার্কাস র্যাশফোর্ডের বাড়ানো বলে দলকে লিড এনেদেন রোমেলু লুকাকু।
বিরতির পর লুকাকুর দ্বিতীয় গোলে ব্যবধান দ্বিগুণ হয় স্বাগতিকদের। যদিও ব্যবধান কমানোর সুযোগ পায় ওয়েস্ট হাম ইউনাইটেড। তবে ম্যান ইউ'র গোলরক্ষক তা রুখে দেন। ৮৭ মিনিটে মার্সিয়াল ও ৯০ মিনিটে পলপগবার গোলে ৪-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলরা।
আরেক ম্যাচে ডেলে আলী ও বেন ডেভিসের গোলে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে টটেনহাম হস্র্পার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: