নেইমারের গোলে টানা দুই ম্যাচে জয় পেয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন। ফ্রেঞ্চ লিগ ওয়ানের দল গ্যাঁ-গ্যো'র মাঠে ৩-০ গোলের জয় পেয়েছে তারা।
ম্যাচের প্রথমার্ধটা ছিলো গোলশূণ্য। তবে বিরতির পর আত্মঘাতি গোলে এগিয়ে পিএসজি। ৫২ মিনিটে ইকাকো ব্যাক পাস দিয়েছিলেন গোলরক্ষককে তবে তা ধরতে না পারায় বল জড়ায় জালে। ৬২ মিনিটে নেইমারের পাস থেকে এডিসন কাভানির গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা।
আর ৮২ মিনিটে কাভানির বাড়িয়ে দেওয়া বলে স্কোর শিটে নাম লেখান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: