খেলা

স্প্যানিশ লিগ: বার্সেলোনাকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ লিগ শুরুর আগে আরো একটি এলক্লাসিকো দেখলো ফুটবল বিশ্ব। স্প্যানিশ সুপার কাপের শ্বাসরুদ্ধকর ম্যাচে বার্সেলোনাকে ১-৩ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার সান্তিয়োগা বার্ণাব্যুতে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে বার্সা-রিয়াল।

ন্যু ক্যাম্পে লেগের প্রথম ম্যাচে বার্সার মাঠে আতিথেয়তা নেয় রিয়াল। শুরুর একাদশে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথমার্ধে গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে না পারে নি কোন দল। ম্যাচে জমে উঠে দ্বিতীয়ার্ধে। ৫০ মিনিটে জেরার্ড পিকের আত্মঘাতি গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।

আট মিনিট পরে করিম বেনজেমার বদলি হিসেবে মাঠে নামেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৭৭ মিনিটে লুইস সুয়ারেজকে ফাউল করায় পেনাল্টি পায় বার্সা।

সুযোগ পেয়ে দলকে খেলায় ফেরান লিওনেল মেসি। ৮০ মিনিটে স্বাগতিক দর্শকদের স্তব্দ করে দলকে এগিয়ে নেন রোনালদো।

যদিও দুই মিনিট পরেই ডি-বক্সের ভেতরে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সি আর সেভেনকে। ৯০ মিনিটে মার্কো এসেনসিও'র গোলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লসব্লাঙ্কোসরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ