স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে রেফারিকে ধাক্কা দেয়ায় পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো।
বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে পর পর দুইবার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রোনালদো। এর আগে রেফারিকে হালকা ধাক্কা দেন তিনি। লাল কার্ডের জন্য এক ম্যাচ এবং রেফারিকে ধাক্কা দেওয়ায় আরো চার ম্যাচ মাঠের বাইরে থাকবেন সিআরসেভেন।
এর ফলে বুধবার সুপার কাপের ফিরতি লেগ এবং লা লিগার প্রথম চার ম্যাচে রোনালদোকে পাবে না রিয়াল। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আগামী ১০ দিনের মধ্যে আপিল করতে পারবে রিয়াল মাদ্রিদ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: