বাংলাদেশ সফরের আগে প্রস্তুতি ম্যাচে আহত হয়ে মাঠ ছেড়েছেন ডেভিড ওয়ার্নার— তবে তারের চোট গুরুতর নয় বলে জানা গেছে।
ডারউইনে তিন দিনের প্রস্তুতি ম্যাচ চলছে অজিদের। মঙ্গলবার জশ হ্যাজেলউডের বাউন্সার খেলতে যেয়ে ব্যাটে লাগাতে পারেননি ওয়ার্নার। দ্রুতগতির বলটি ঘাড়ে আঘাত হানলে মাটিতে পড়ে যান তিনি। পড়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়ান অজি সহ-অধিনায়ক।
প্রাথমিক চিকিৎসার পর অজি ওপেনারের চোট গুরুতর নয় বলে জানানো হয়েছে। তবে পরে আবার তিনি ব্যাটিংয়ে নামবেন কি-না তা নিশ্চিত নয়।
ডারউইনে অনুশীলন ক্যাম্প চলবে ১৭ আগস্ট পর্যন্ত।
দুদিন পরই বাংলাদেশে আসছে অজিরা। অস্ট্রেলিয়া দল বাংলাদেশে আসবে ১৮ আগস্ট। সফরে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ ও দুটি টেস্ট ম্যাচ খেলবেন স্মিথ-ওয়ার্নাররা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: