খেলা

প্রস্তুতি ম্যাচের শেষদিন মাঠে নামেননি ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার
ডেভিড ওয়ার্নার

ডারউইনে বাংলাদেশ সফরের আগে— তিন দিনের প্রস্তুতি ম্যাচের শেষদিন মাঠে নামেননি ডেভিড ওয়ার্নার। মঙ্গলবার ঘাড়ে বলের আঘাত পাওয়ায় বুধবার বিশ্রামে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ককে।

শুক্রবার বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া দল। বৃহস্পতিবার পর্যন্ত অনুশীলন ক্যাম্প চলবে অজিদের। সফরের ঠিক আগ মূহুর্তে তাই ওয়ার্নারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাচ্ছেন না অস্ট্রেলিয়ার বোর্ড।

তাই কনকাশন টেস্টে পাশ করলেও, বুধবার বিশ্রাম দেয়া হয়েছে অজি ওপেনারকে। মঙ্গলবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলার সময় পেসার জশ হ্যাজেলউডের দ্রুতগতির একটি বল ঘাড়ে লাগলে মাটিতে পড়ে যান ওয়ার্নার। সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও, পরে পরীক্ষা-নিরীক্ষার পর তিনি সুস্থ আছেন বলে জানানো হয়।

ওয়ার্নারের ঘটনাটি, ২০১৪ সালে ফিল হিউজেসের ট্র্যাজিক মৃত্যুর কথা মনে করিয়ে দিয়েছে। ওয়ার্নারের ঘনিষ্ট বন্ধু হিউজেস খেলার মাঠে, অনেকটা একইভাবে ঘাড়ে বলের আঘাত পাওয়ার দুই দিন পর হাসপাতালে মারা গিয়েছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ