প্রস্তুতি ম্যাচের ভেন্যুর পাশাপাশি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরের নিরাপত্তা খতিয়ে দেখতে নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলি স্টেডিয়াম ঘুরে দেখেছেন অজি বোর্ডের দুই সদস্যের প্রতিনিধি দল।
বৃহস্পতিবার সকালে অস্ট্রেলিয়া বোর্ডের নিরাপত্তা প্রধান শন ক্যারল ও দলের নিরাপত্তা ম্যানেজার ফ্রাঙ্ক ডিমাসি, নারায়ণগঞ্জ স্টেডিয়াম পরিদর্শন করেন।
স্টেডিয়ামের মাঠ, গ্যালারি, খেলোয়াড়দের ড্রেসিংরুমসহ নিরাপত্তার অন্যান্য বিষয়গুলো ঘুরে দেখেন তারা। এ মাঠে ২২ ও ২৩ আগস্ট দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা। তবে অতিরিক্ত বৃষ্টির কারণে এখানে ম্যাচ আয়োজন নিয়ে শঙ্কায় রয়েছে বিসিবি।
যদিও এনএসসি ও ক্রিকেট বোর্ডের যৌথ সহযোগিতায় প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেস্টা করা হচ্ছে। ১৮ আগস্ট ঢাকায় আসছে স্মিথ বাহিনী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: