খেলা

ঢাকায় আসছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল
অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল

দুই টেস্টের সিরিজ খেলতে রাতে ঢাকায় আসছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। ঘাড়ে বলের আঘাতে পাওয়া চোট কাটিয়ে দলের সঙ্গেই আসছেন ডেভিড ওয়ার্নার।

খেলার সময় ক্রিকেটারদের নিরাপত্তার প্রস্তুতির অংশ হিসেবে মিরপুর স্টেডিয়ামে মহড়া করেছে সেনাবাহিনী। ঠিক হয়েছে সিরিজের টাইটেল স্পন্সরও। তবে এখনো নিশ্চিত হয়নি একমাত্র প্রস্তুতি ম্যাচের ভেন্যু।

নিরাপত্তার কারণ দেখিয়েই দুই বছর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজটি স্থগিত করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই টেস্ট দুটি খেলতেই শুক্রবার বাংলাদেশের মাটিতে পা রাখছে স্টিভেন স্মিথ বাহিনী। ক্রিকেটার ও দর্শকদের নিরাপত্তায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হয়ে গেলো সেনাবাহিনীর প্যারাকমান্ডো ইউনিটের মহড়া।

সফরে দুটি টেস্ট ছাড়াও ২২-২৩ আগস্ট একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা অজিদের। তবে দুই দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচটির ভেন্যু নিশ্চিত হয়নি এখনো। সম্ভাব্য ভেন্যুগুলো ঘুরে দেখেছেন অস্ট্রেলিয়ার নিরাপত্তা দলের প্রতিনিধিরা। ক্রিকেট অস্ট্রেলিয়া ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

বৃষ্টির ওপর তো কারো নিয়ন্ত্রণ নেই। এখানে সব কিছুই ভালো। গ্রাউন্ডসম্যানরা ভেন্যু প্রস্তুত করার চেষ্টা করছে। সব ভেন্যুগুলো দেখে দুই দেশের বোর্ডের সঙ্গে কথা বলে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো।

বৃষ্টি নিয়ে শঙ্কায় বিসিবিও। তবে মূল ম্যাচ দুটির পুরো খেলাই হবে বলে তারা আশাবাদী।

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ডাচ বাংলা ব্যাংকের রকেট মোবাইল ব্যাংকিং। ২৭ আগস্ট মিরপুরে প্রথম টেস্ট আর ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ