ফয়সালের হ্যাটট্রিকে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করলো বাংলাদেশ। নেপালে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোররা।
কাঠমান্ডুর আনফা অ্যাকাডেমি মাঠে ২৮ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন ফয়সাল। চার মিনিটের মধ্যে আরো একটি গোল করেন তিনি। বিরতির ঠিক আগ মুহূর্তে লাল-সবুজদের হয়ে গোলদাতার খাতায় নাম লেখান নাজমুল বিশ্বাস।
আর ৭৪ মিনিটে হ্যাটট্রিক পূরণ করে নেন ফয়সাল। এ জয়ে তিন পয়েন্ট নিয়ে এ-গ্রুপের শীর্ষে মোস্তফা আনোয়ার পারভেজের শিষ্যরা। ২২ আগস্ট লাল-সবুজদের পরের ম্যাচ ভুটানের সঙ্গে। বয়সভিত্তিক এই টুর্নামেন্টে গতবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
সেবার খেলা হয়েছিল অনূর্ধ্ব-১৬ ফুটবলারদের মধ্যে। এবার এক বছর কমিয়ে হচ্ছে অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: