অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ বাতিল ও প্রথম টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়ায়, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিসিবির কাছ থেকে ছাড়পত্র পেলেই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওনা হবেন তিনি।
শনিবার মিরপুর টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। সেখানে ছিল না মাহমুদুল্লাহর নাম। প্রস্তুতি ম্যাচে অধিনায়কের দায়িত্ব দেয়া হলেও ভেন্যু জটিলতার কারণে সেটি বাতিল হয়েছে। তাই সিপিএলে খেলতে যাওয়ার দরজা খুলেছে মাহমুদুল্লাহর জন্য। ক্যারিবিয়ান এ টি-টোয়েন্টি লিগে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলবেন তিনি।
সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জ্যামাইকার জার্সি গায়ে খেলবেন মাহমুদুল্লাহ। এবারের সিপিএলে ডাক পেয়েছিলেন মেহেদি হাসান মিরাজও। তবে ত্রিনিবাগো নাইট রাইডার্সের হয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: