খেলা

ইংল্যান্ডের কাছে সফরকারি ওয়েস্ট ইন্ডিজের হার ইনিংস

ইংল্যান্ডের কাছে সফরকারি ওয়েস্ট ইন্ডিজের হার ইনিংস
ইংল্যান্ডের কাছে সফরকারি ওয়েস্ট ইন্ডিজের হার ইনিংস

গোলাপি বলে একদিনেই উনিশ উইকেটের পতন আর দিবারাত্রির এজবাস্টন টেস্ট শেষ তিন দিনে—শক্তিশালী ইংল্যান্ডের কাছে সফরকারি ওয়েস্ট ইন্ডিজের হার ইনিংস ও ২৯০ রানের বিশাল ব্যবধানে। ফলে তিন টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে রুট বাহিনী।

বার্মিংহামে প্রথম দিন থেকেই খেলার পুরো নিয়ন্ত্রণ ছিল ইংলিশদের হাতে। রুট আর কুকের ব্যাটে ৮ উইকেটে ৫১৪ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিকরা। জবাবে টি-টোয়েন্টি ক্রিকেটে ফেভারিট উইন্ডিজরা সাদা পোশাকে এতটুকু প্রতিরোধ গড়তে পারেনি।

প্রথম ইনিংসে ১৬৮ রানে অলআউট হওয়া দলটি দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১৩৭ রানে। একই দিনে তাদের আট ব্যাটসম্যান দুবার করে আউট হন। ৭৯ ওভার ৪ বল খেলতে যেয়ে উনিশটি উইকেটের পতন ঘটে।

অ্যান্ডারসন-ব্রডের পেস আক্রমণে একদিনেই দুবার অলআউট হয় হোল্ডার বাহিনী। ইয়ান বোথামের ৩৮৩টি টেস্ট উইকেট নেয়ার রেকর্ড টপকে যান ব্রড। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট উইকেট নেয়ার তালিকায় এখন শীর্ষে থাকা অ্যান্ডারসনের পরেই তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ