অস্ট্রেলিয়া ও বিসিবি একাদশের একমাত্র প্রস্তুতি ম্যাচ বাতিল হয়েছে। দুই দিনের ম্যাচটি আজ থেকে শুরুর কথা ছিল। ভেন্যু খেলার উপযোগী না হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সোমবার সকালে দ্বিতীয় দফায় ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম পরিদর্শন করে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল।
এ সময় আবারো প্রস্তুতি ম্যাচটি না খেলার কথা জানায় তারা। ২৭ আগষ্ট মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট। মাঠের লড়াইয়ের আগে প্রস্তুতি ম্যাচটি না হওয়াকে দুঃখজনক বলে মনে করেন অস্ট্রেলিয়ার কোচ, ড্যারেন লেম্যান।
ঘরের মাটিতে বাংলাদেশ শক্তিশালী একটি দল এবং টাইগারদের বিপক্ষে সিরিজ প্রতিদ্বন্দিতাপূর্ণ হবে, এমনটা আশা করেন তিনি। দুই টেস্টের সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া উভয় দলই নিয়মিত অনুশীলন করছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: