খেলা

এভারটনের সঙ্গে ড্র ম্যানচেস্টার সিটি

ম্যানচেস্টার সিটি
ম্যানচেস্টার সিটি

অল্পের জন্য হার এড়ালো ম্যানচেস্টার সিটি— ওয়েইন রুনির এভারটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সিটিজেনরা। আর ইংলিশ প্রিমিয়ার লিগে মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে ২০০ গোলের মাইলফলক ছুঁলেন রুনি। লিগে দুই ম্যাচ খেলে চার পয়েন্ট করে সংগ্রহ দুই দলেরই।

শক্তির বিচারে পেপ গার্দিওলার ম্যানসিটির সঙ্গে পারার কথা নয় এভারটনের। কিন্তু ওয়েইন রুনিকে ফিরে পেয়ে এ মৌসুমে এভারটন দারুণ খেলা দেখাচ্ছে। আগের ম্যাচেও গোল পেয়েছিলেন। সিটির বিপক্ষেও প্রথমার্ধেই গোল করেই দুইশো গোলের কোটা পূরণ করেন রুনি।

ব্ল্যাকবার্ন ও নিউক্যাসল স্ট্রাইকার অ্যালান শীয়ারের পর, মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে রুনি ইপিএলে এ রেকর্ড করেন।

প্রথমার্ধের শেষদিকেই দ্বিতীয় হলুদ কার্ড পান সিটির কাইল ওয়াকার। ১০ জনের সিটিকে উদ্ধার করেন রাহিম স্টারলিং। তার ভলিতে সমতায় ফেরে ম্যানসিটি। এরপর এভারটনের স্নাইডারলিনও দুই হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন। ১-১ গোলে ড্র হয় ম্যাচ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ