ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেয়েছেন মারলন স্যামুয়েলস ও ক্রিস গেইল। সেপ্টেম্বরের ১৯ আগস্ট ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে হবে পাঁচ ওয়ানডের প্রথমটি।
ক্যারিবীয় ক্রিকেটারদের ইউনিয়ন ও বোর্ডের মধ্যে সাময়িক মধ্যস্তার পর এই সিদ্ধান্ত এসেছে।
ওয়েস্ট ইন্ডিজের নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের তখনই কোনো আন্তর্জাতিক সিরিজের জন্য ডাক পাবেন যদি ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে ওই ফরম্যাটে খেলে থাকেন।
গেইল ও স্যামুয়েলসের নাম যোগ হওয়ায় ওয়ানডে দলের ব্যাটিংয়ের শক্তি বাড়বে বলে মনে করেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক পরিষদের সভাপতি কোর্টনি ব্রাউন।
পাশাপাশি সুনিল নারাইন ও ড্যারেন ব্রাভো নিজেরাই ইংল্যান্ডে ওয়ানডে সিরিজের দলে থাকতে চান না বলে জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: