পারিবারিক কারণে এবারের ইউএস ওপেন টেনিসে অংশ নেবেন না সাবেক শীর্ষ তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কা।
গত বছর ডিসেম্বর ছেলে লিওর জন্মের পর মাতৃত্বকালীন ছুটি শেষে এই জুনেই কোর্টে ফিরেছিলেন আজারেঙ্কা। কিন্তু জুলাই থেকে পারিবারিক জটিলতায় আছেন এ বেলারুশিয়ান। সন্তান কার কাছে থাকবে তার নিষ্পত্তি করতে আইনের আশ্রয় নিতে হচ্ছে আজারেঙ্কার।
সোমবার সেই কথা টেনেই ইউএস ওপেন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ২৮ বছর বয়সী এই টেনিস তারকা। এ মাসেই সিনসিনাটি ওপেন থেকেও নাম প্রত্যাহার করেছিলেন তিনি।
২৮ আগস্ট থেকে শুরু হচ্ছে ইউএস ওপেন। আজারেঙ্কা সরে দাঁড়ানোয় জাপানের মিসা এগুচি এই গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্টে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: