নেইমারের কাছে ক্ষতিপূরণ দাবি করে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে বার্সেলোনা।
ব্রাজিলিয়ান স্ট্রাইকারের রেকর্ড ট্রান্সফারে ৯ মিলিয়ন ইউরো ক্ষতি হয়েছে বলে দাবি বার্সা কর্তৃপক্ষের।
গত বছরের অক্টোবরে নেইমারের সঙ্গে নতুন চুক্তি করেছিল কাতালোনিয়ার ক্লাবটি। সেই চুক্তি অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত বার্সা থাকার কথা ছিল নেইমারের।
ওই সময় এই ফরওয়ার্ডকে ৮ মিলিয়ন ইউরো বোনাস দিয়েছিল ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু বছর না ঘুরতেই নেইমার রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে চলে যাওয়ায় সেই বোনাস ফেরত চাচ্ছে বার্সা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: