খেলা

রোনালদোর নিষেধাজ্ঞা বহাল

ক্রিশ্চিয়ানো রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদোর পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রাখলো স্পেনের ক্রীড়া আদালত। বার্সেলোনার বিপক্ষে এল-ক্লাসিকোতে রেফারিকে ধাক্কা দেয়ায় স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন রোনালদোকে এই শাস্তি দিয়েছিল।

রোনালদোর নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছিল রিয়াল মাদ্রিদ। তবে তাতে কাজ হলো না— এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন পর্তুগিজ উইঙ্গার।

ইন্সটাগ্রামে এক পোস্টে রোনালদো লিখেছেন, অন্যায়ের পর অন্যায় করেও তাকে দমিয়ে রাখা যাবে না। স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে ডাইভ দিয়ে লাল কার্ড পেয়ে রেফারিকে ধাক্কা দেন রোনালদো। উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে রিয়াল ৩-১ গোলে জিতলেও, রেফারিকে ধাক্কা দেয়ায় পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ হন সিআরস্যাভেন।

এর ফলে পঞ্চম সপ্তাহে রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নামার আগে স্প্যানিশ লিগের আরো তিনটি ম্যাচে খেলতে পারবেন না মাদ্রিদ উইঙ্গার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ