প্রীতি ম্যাচে ফিরেই সান্তিয়াগো বার্নাডো ট্রফির স্বাদ দিলেন রিয়াল মাদ্রিদ স্টার ক্রিশ্চিয়ানো রোনালোদো। ইতালির ক্লাব ফিওরেন্তিনাকে দুই-এক ব্যবধাবনে হারিয়ে এই জয় তুলে নেয় রিয়াল।
যদিও এখনো নিষেধাজ্ঞা কাটেনি তার। ম্যাচের চতুর্থ মিনিটে গোল করে ফিওরেন্তিনাকে এগিয়ে দেন জাদান ভেরেতু, তবে ম্যাচে সমতা ফিয়িয়ে আনতে বেশি সময় নেননি জিনেদিন জিদানের শিষ্যরা। ম্যাচের সাত মিনিটে রোনালোদোর বাড়িয়ে দেয়া বল থেকে গোল করেন তরুন ফরোয়ার্ড মায়োরাল।
তবে তেত্রিশ মিনিটে কোনাকুনি শটে জালে বল পাঠিয়ে জয় সুচক গোলটি করেন সি,আর সেভেন খ্যাত রোনালোডো।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: