লিওনেন মেসি ও জানলুইজি বুফনকে পিছনে ফেলে টানা দ্বিতীয় বারের মতো উয়েফা বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতে নিলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো।
বৃহস্পতিবার রাতে মোনাকোতে চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুস্ঠানে ইউরোপের সেরা খেলোয়াড় হিসেবে রোনালদোর নাম ঘোষনা করা হয়। ক্লাবের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটান রোনালদো। রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জয়ে বড় ভুমিকা ছিল সি আর সেভেন খ্যাত এই প্লেয়ারের।
এ নিয়ে তিনবার এ পুরস্কার জিতলেন তিনি। এ পুরস্কার জেতার পেছনে বড় ভূমিকা ছিল লা লিগার পঁচিশ গোল ও চ্যাম্পিয়ন্স লিগের বারো গোল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: