বাংলাদেশ-অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের টিকেট বিক্রি শনিবার শুরু হয়েছে।
রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে স্থাপিত বুথে পাওয়া যাচ্ছে টিকেট। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কাল মাঠে গড়াচ্ছে পাঁচদিনের প্রথম ম্যাচটি।
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা টিকেট বিক্রি পর্যন্ত চলবে। প্রতিদিনের টিকেটের সর্বনিম্ন মূল্য ৫০ টাকা। আর সর্বোচ্চ মূল্য এক হাজার টাকা।
পূর্ব গ্যালারির টিকেটের দাম ৫০ টাকা। উত্তর ও দক্ষিণ গ্যালারির প্রবেশ মূল্য ৮০ টাকা।
শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ডের টিকেট দুইশো টাকা করে।
ভিআইপি স্ট্যান্ডের টিকেট পাওয়া যাবে তিনশো টাকায়। গ্র্যান্ড স্ট্যান্ড, ডিরেক্টর এনক্লোজার ও বিসিবি ডিগনিটারিজের টিকেটের দাম পাঁচশো টাকা করে। আর হসপিটালিজ লাউঞ্জ ও ডিরেক্টরস লাউঞ্জের টিকেটের মূল্য এক হাজার টাকা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: