তৃতীয় বাংলাদেশি হিসেবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক হলো মাহমুদুল্লাহ রিয়াদের।
সিপিএলে টাইগার অলরাউন্ডারের প্রথম ম্যাচে সেইন্ট লুসিয়া স্টার্সকে ৬ উইকেটে হারিয়েছে তার দল জ্যামাইকা তালাওয়াস।
শনিবার শুরুতে ব্যাট করে ৮ উইকেটে ১৭২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে সেইন্ট লুসিয়া। ৪৫ বলে ৮০ রানের ঝড় তোলেন ওয়াটসন। ৩টি চার ও ৭টি ছক্কায় সাজানো ছিল লুসিয়া দলপতির ইনিংসটি। ২০ রান করে করেন ফ্লেচার ও চার্লস।
জবাবে সাঙ্গাকারার ৪৫ বলে হার না মানা ৭৪ রানে এক ওভার হাতে রেখেই ১৭৬ রান করে জিতে যায় জ্যামাইকা তালাওয়াস। সাঙ্গা ছাড়াও ম্যাকার্থি ৩২ বলে ৩৬ ও ফিলিপ্স ১৯ বলে ২১ রান করেন। ৪ উইকেট পতনের পর জ্যামাইকার হয়ে ব্যাটিংয়ে নেমে ১ বলে ১ রান করেন মাহমুদুল্লাহ। বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয় এনে দেন সাঙ্গাকারা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: