কিরগিজস্তানের ইন্টারন্যশনাল আর্চারি টুর্নামেন্টে সোনা জিতেছেন বাংলাদেশের তিরন্দাজ রোমান সানা।
পুরুষ এককের গোল্ড মেডেল ম্যাচে রাশিয়ার নিকোলাভ আলেক্সকে ৬-০ সেটে হারান রোমান সানা। মিশ্র দলগত ইভেন্টের ব্রোঞ্জ মেডেল ম্যাচে সানা-বিউটি জুটি হারেন তাজিকিস্তানের জুটির কাছে।
এ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে চারটি সোনা জিতেছেন সানা। ২০১৫ সালে ব্যাংককে এশিয়া কাপে রিকার্ভ এককে এবং ২০১৭ সালে ঢাকায় আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপে দলগত ও মিশ্র দলগত ইভেন্টে সোনা জিতেন সানা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: