খেলা

২৬০ রানে অলআউট বাংলাদেশ

বাংলাদেশ দল
বাংলাদেশ দল

মিরপুর টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বপ্ন ভঙ্গের পর সাকিব আল হাসান ও তামিম ইকবালের দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলে তামিম এবং সাকিব। এরপর আবার ছন্দপতন। একের পর এক অস্ট্রেলিয়ান বোলারদের তোপের মুখে পড়ে ব্যাটসম্যানদের আসা-যাওয়া। শুরু আর শেষের হতাশাজনক ব্যাটিংয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৬০ রানে অলআউট হয় বাংলাদেশ।

রোববার মিরপুরের শের-ই-বাংলা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুশফিকুর রহীম। দলীয় ১০ রানের মধ্যে সৌম্য সরকার, সাব্বির রহমান ও ইমরুল কায়েসকে হারিয়ে বাংলাদেশের বিপর্যয়ের শুরু। তামিম-সাকিব এবং মিরাজ-নাসিরের প্রতিরোধের পর শেষের দিকে ২০ রানে শেষ ৪ উইকেট হারিয়ে রানে গুটিয়ে যায় টাইগাররা।

বাংলাদেশের হয়ে ৫০তম টেস্ট খেলতে নামা সাকিব ৮৪ রানের দায়িত্বশীল ইনিংস উপহার দেন। সমান ৫০তম টেস্ট খেলতে নামা তামিম করেন ৭১ রান। নাসির ২৩ এবং মুশফিক ও মিরাজ সমান ১৮ রানের ইনিংস খেলেন।

২৬০ রানে অলআউট বাংলাদেশ

অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নেন প্যাট কামিন্স ও নাথান লায়ন ও অ্যাস্টন অ্যাগার। গ্লেন ম্যাক্সওয়েল নেন একটি উইকেট।

সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের।

মনে হলো অনেক দিনের ক্ষোভ প্যাট কামিন্স। অস্ট্রেলীয় পেসারের গতিতে বিভ্রান্ত বাংলাদেশের ব্যাটিং।

স্কোরবোর্ডে ১০ রান উঠতেই ৩ উইকেটের পতন ঘটে। সৌম্য সরকার, ইমরুল কায়েস আর সাব্বির রহমানের বিপর্যয়। সেই ধ্বংসস্তুপের মধ্যে দাঁড়িয়েই ইনিংস গড়ার চেষ্টা করেন দেশের হয়ে নিজেদের ৫০তম টেস্ট খেলতে নামা দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

টস জিতে ব্যাট করতে নেমে অজি পেসার প্যাট কামিন্সের তোপে পড়ে শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে টাইগাররা।

তবে সাকিব আল হাসান ও তামিম ইকবালের ব্যাটে চাপ সামাল দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে।

রোববার সকাল ১০টায় রাজধানীর মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্বাগতিক দলের টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম।

তবে শুরুটা আশানুরূপ হয়নি বাংলাদেশের। দলীয় মাত্র ১০ রানেই প্রথম সারির তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে টাইগাররা।

বাংলাদেশের এই চাপে পড়া শুরু সৌম্য সরকারকে দিয়ে। উদ্বোধনী এই ব্যাটসম্যান দলীয় ১০ রানে কামিন্সের বলে হ্যান্ডসকম্বের হাতে ক্যাচ দিলে বাংলাদেশের প্রথম উইকেটের পতন হয়। বিদায় নেয়ার আগে দুটি চারের সাহায্যে ৮ রানের ইনিংস খেলেন সৌম্য।

সৌম্যের বিদায়ের পর ব্যাট করতে নামেন ইমরুল কায়েস। সুবিধা করতে পারেননি তিনিও। কোনো রান না করেই কামিন্সের বলে উইেকেটের পেছনে ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ইমরুল।

কামিন্সের করা পরের বলেই বাংলাদেশের তৃতীয় উইেকেটের পতন হয়। অজি পেসারের শিকার এবার সাব্বির রহমান। ইমরুলের পর ব্যাট করতে নামা এই টপ অর্ডার ব্যাটসম্যানও ইমরুলের মতো রানের খাতা খোলার আগেই উইকেটের পেছনে ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন।

সাব্বিরের বিদায়ের পর ব্যাট করতে নামেন সাকিব আল হাসান। শুরুতে একটু নড়বড়ে মনে হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেটে থিতু হন বাঁহাতি এই ব্যাটসম্যান। তামিমকে সঙ্গে নিয়ে মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত বাকি সময়টা নির্বিঘ্নেই কাটিয়ে দেন তিনি। এই জুটির ব্যাটে প্রথম ইনিংসে ভালো একটি সংগ্রহ দাঁড় করানোর স্বপ্ন দেখে বাংলাদেশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ