নিজের পঞ্চাশতম টেস্টে ৩৫০০ রানের মাইলফলক ছুয়েছেন সাকিব আল হাসান। গ্যারি সোবার্স বোথাম ও ইয়ান বোথামদের পিছনে ফেলে তালিকার প্রথমে আছেন এ বাংলাদেশি অলরাউন্ডার।
সাকিবের নিকটবর্তী সোবার্স ২য় অবস্থানে আছেন তার থেকে তের টেস্ট বেশি খেলে। আর ৩য় স্থানে থাকা বোথামও ৩৫০০ রান তুলেছেন তেষট্টি টেস্ট খেলে।
যথাক্রমে জ্যাক ক্যালিস, আন্ড্রু ফ্লিনটফ, রবি শাস্ত্রী, ইমরান খান, কপিল দেব আছেন তালিকায় চতুর্থ থেকে অস্টম স্থানে।
এই মাইলফলক স্পর্শ করতে ইমরান খান আর কপিলদেবের মতো খেলোয়াড়ের লেগেছে ৮২ ও ৮৫ টেস্ট যা সাকিব ৩৫০০ রানের সাথে দেড়শত উইকেট নিয়ে মাঈলফলক পেরিয়েছেন মাত্র ৫০ টেস্ট খেলে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: