খেলা

শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে ভারত

ভারত
ভারত

পাল্লেকেলেতে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে ৩-০তে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। লঙ্কানদের দেয়া ২১৮ রানের টার্গেট ২৯ বল হাতে রেখেই টপকে যায় টিম ইন্ডিয়া।

টস জিতে ব্যাট করতে নেমে ২৮ রানে দুই উইকেট হারায় স্বাগতিকরা। দিনেশ চান্দিমালের ৩৬, লাহিরু থিরিমান্নের ৮০ ও মিলিন্দা সিরিবর্ধনের ২৯ ছাড়া আর কোনো ব্যাটসম্যান তেমন রান করতে পারেননি। নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২১৭ রান করে শ্রীলঙ্কা। ২৭ রানে ৫ উইকেট নেন জাশপ্রিত বুমরা।

জবাব দিতে নেমে, রোহিত শর্মার ১২৪ ও মহেন্দ্র সিং ধোনির ৬৭ রানে ভর করে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ