খেলা

চোটে পেয়েছেন জশ হ্যাজেলউড

অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল
অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল

চোটে পেয়েছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড— মিরপুরে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন বোলিংয়ের মাঝপথে মাঠ ছেড়ে গেছেন তিনি। হ্যাজেলউড আজ আবার খেলতে নামবেন কি-না তা এখনো নিশ্চিত নয়। চোট কতটা গুরুতর তা দেখে তার ব্যাপারে সিদ্ধান্ত নেবে ক্রিকেট অস্ট্রেলিয়া।

মিরপুরে দিনে নিজের প্রথম ওভার ভালোভাবেই করেন হ্যাজেলউড। তবে দ্বিতীয় ওভারে বল করতে এসেই বাধে বিপত্তি। ইনিংসের ৩৫তম ওভারের প্রথম বলটি করেই বা পায়ে টান লাগে অজি পেসারের।

ফলে দিনে নিজের দ্বিতীয় ওভারের পরের বলটি আর করতে পারেননি তিনি। ক্যাপ্টেন স্টিভেন স্মিথের সঙ্গে আলোচনা করে তিনি মাঠ ছেড়ে যান। হ্যাজেলউডের অসম্পূর্ণ ওই ওভারের শেষ পাঁচটি বল করেন স্পিনার অ্যাস্টন অ্যাগার। আর তার জায়গায় ফিল্ডিংয়ের দায়িত্ব পড়ে হিল্টন কার্টরাইটের কাঁধে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ