গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্টে জয় দিয়ে প্রত্যাবর্তন হলো মারিয়া শারাপোভার। ইউএস ওপেন টেনিসের প্রথম রাউন্ডে সিমোনা হালেপকে হারিয়ে চমক দেখিয়েছেন রুশ তারকা।
ফ্লাশিং মিডোসে নারী র্যাং কিংয়ের দুই নম্বর তারকা হালেপকে ৬-৪, ৪-৬, ৬-৩ গেমে হারান শারাপোভা। ডোপ পাপে পনেরো মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ইউএস ওপেন দিয়েই গ্র্যান্ডস্ল্যামে ফিরলেন তিনি। প্রথম রাউন্ডের খেলায় জিতেছেন উইম্বলডন চ্যাম্পিয়ন গারবিনে মুগুরুজাও।
দুবারের চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামসও জয় পেয়েছেন। তবে অ্যালেকজ্যান্ড্রা ক্রুনিকের কাছে হেরে বিদায় নিয়েছেন ব্রিটিশ তারকা ইয়োহানা কন্টা।
এদিকে, পুরুষ এককের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন মারিন সিলিচ, জো-উইলফ্রিড সোঙ্গা, স্যাম কোয়েরি ও জাইলস মুলার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: