সতেরো বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচ জিতলো ওয়েস্ট ইন্ডিজ। ক্রেইগ ব্র্যাথওয়েট ও শাই হোপের দৃঢ় ব্যাটিংয়ে লিডস টেস্টে ৫ উইকেটের ঐতিহাসিক জয় পেলো ক্যারিবীয়রা।
কোনো উইকেট না হারিয়ে ৫ রানে শেষদিনের খেলা শুরু করে করে ওয়েস্ট ইন্ডিজ। কাইরন পাওয়েল ও কাইল হোপের বিদায়ের পর, প্রথম ইনিংসের মতোই দলের হাল ধরেন শাই ও ব্র্যাথওয়েট। শতরানের জুটি গড়লেও টানা সেঞ্চুরি করতে পারেননি ব্র্যাথওয়েট। ৯৫ রান করে আউট হন তিনি। তবে ঠাণ্ডা মাথায় শতক তুলে নেন শাই হোপ। ১০০ রান করে অপরাজিত থাকেন তিনি। একপ্রান্ত আগলে রেখে চেইজ ও ব্ল্যাকউডের সঙ্গে জুটি গড়েন তিনি। ইংল্যান্ড ম্যাচটি ড্র করানোর চেষ্টা করলেও, সহজেই ৩২২ রান তাড়া করে ফেলে উইন্ডিজরা।
আর দেড় যুগ পর সাদা পোশাকে ইংলিশদের তাদের মাটিতেই হারানোর স্বাদ পায় সফরকারিরা। ক্যারিবীয়দের এ জয়ে তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। ৭ সেপ্টেম্বর লর্ডসে শুরু হবে সিরিজের শেষ টেস্টটি।