মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অসাধারণ জয়ের সুবাদে টেস্ট র্যাংকিংয়ে এক ধাপ ওপরে ওঠার সুযোগ এখন বাংলাদেশের সামনে। চট্টগ্রাম টেস্টে জিতলে বা ড্র করলেই টেস্ট র্যাংকিংয়ের আটে উঠে যাবে টাইগাররা।
যদিও ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে জয় পাওয়ায় মুশফিকদের র্যাংকিংয়ের ওপরে ওঠার সম্ভাবনা কিছুটা হুমকির মুখে।
বুধবার চারে থাকা অজিদের ২০ রানে হারানোয়, নয়ে থাকা বাংলাদেশ দলের রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৬৯। আটে উঠতে হলে সিরিজের পরের টেস্টে হার এড়ালেই চলবে মুশফিকদের। ১৪ আগস্ট আপডেট হওয়া র্যাংকিং অনুযায়ী, বাংলাদেশের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে থাকা ক্যারিবীয়দের রেটিং ৭৫।
ওয়েস্ট ইন্ডিজ যদি তিন ম্যাচের সিরিজ ১-১ এ ড্র করে, আর বাংলাদেশ যদি চট্টগ্রাম টেস্টে ড্র করে, তাহলে দুদলের রেটিং ৭৯ হলেও ভগ্নাংশের হিসেবে এগিয়ে থাকায় আটে উঠে যাবে বাংলাদেশ।
টাইগাররা ২-০ তে সিরিজ জিতলেও অবশ্য উন্ডিজের খেলার দিকেই তাকিয়ে থাকতে হবে। সেক্ষেত্রে ইংল্যান্ডের বিপক্ষে পরের দুটি টেস্টে ক্যারিবীয়রা জয় না পেলেই চলবে বাংলাদেশের।