খেলা

চট্টগ্রামে সিরিজের জন্য বাড়তি স্পিনার ডাকলো অস্ট্রেলিয়া

স্টিভেন ওকিফ
স্টিভেন ওকিফ

চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচের জন্য বাড়তি একজন স্পিনার ডেকে পাঠিয়েছে অস্ট্রেলিয়া। জশ হ্যাজেলউডের পরিবর্তে দলের সঙ্গে যোগ দেবেন বাঁহাতি স্পিনার স্টিভেন ওকিফ।

উপমহাদেশে সাফল্য আছে ওকিফের। গেলো ফেব্রুয়ারিতে পুনে টেস্টে ১২ উইকেট শিকার করে ভারতের বিপক্ষে অজিদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক ট্রেভর হনস বলেছেন, চট্টগ্রামে যে কন্ডিশনে খেলতে হবে সেটি চিন্তা করেই স্কোয়াডে আরেকজন বাড়তি স্পিনার যোগ করা হয়েছে। নাথান লায়ন, অ্যাস্টন অ্যাগার ও মিচেল সোয়েপসনের সঙ্গে চতুর্থ স্পিনার হিসেবে যোগ দেবেন ওকিফ।

ঘরোয়া ক্রিকেটে বর্তমানে নিষিদ্ধ থাকলেও বাংলাদেশের কন্ডিশনের কথা চিন্তা করেই দলে নেওয়া হয়েছে ওকিফকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ