অস্ট্রেলিয়া দল যেকোনো পরিস্থিতিতে যেকোনো কন্ডিশনে ঘুরে দাঁড়াতে জানে— এ কথা জানিয়ে টেস্টে অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, তারা হয়তো চাপে আছে, চাপে থাকলেই যে তারা হেরে যাবে, তা নয়।
রোববার চট্টগ্রামে ২য় টেস্টের আগে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, অনেক পেশাদার দল এটাও সত্যি, তারা অন্তত জেনে গেছে নিজেদের কন্ডিশনে বাংলাদেশ কতটা ভয়ংকর দল।
এটা আমাদের নৈতিক বিজয়— কিন্তু এটা নিয়ে বসে থাকলে হবে না প্রথম টেস্টে অনেক সময় অনেক চাপ জয় করে আমরা ঘুরে দাঁড়িয়েছি। আমরা চাইব এটার ধারাবাহিকতা যেন ধরে রাখতে পারি বলে জানান তিনি।
চট্টগ্রাম টেস্টের ফল যা-ই হোক, অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারের আশঙ্কা নেই বাংলাদেশের। তবে নিরাপদ অবস্থানে থেকে এই টেস্টে ড্র নয় জয় পেতে চান মুশফিক।
টেস্ট অধিনায়ক বলেন, একটা বাড়তি সুবিধা যে আমরা ১-০ ব্যবধানে এগিয়ে আছি তবে অস্ট্রেলিয়াও শক্তিশালী দল। তারাও জানে চাপের মুখে কীভাবে খেলতে হয়। সর্বশেষ দুইটা সিরিজ যদি বলেন, আমরা পিছিয়ে থেকে সমতায় ফিরেছি। এবার আমাদের মনোযোগ ২-০ ফলের দিকে। ১-০ এগিয়ে থাকাটা সুবিধা তবে আমাদের প্রথম থেকেই শুরু করতে হবে।
উইকেট ও প্রতিপক্ষ বিবেচনা করে চট্টগ্রাম টেস্টে এক পেসার কমিয়ে ব্যাটসম্যান বাড়ানো হবে কি না— এ প্রসঙ্গটা তোলা হয় সংবাদ সম্মেলনে।
অধিনায়ক পরিবর্তনের ইঙ্গিত দিয়ে বলেন, ‘পরিকল্পনা তো অবশ্যই আছে, আমাদের যে ১৪জন আছে, সবারই সামর্থ্য আছে। আমাদের সবকিছুই কাভার করা আছে। কাল শেষ পর্যন্ত দেখে আমরা সিদ্ধান্ত নেব। আমাদের দলের ১৪ জনই সেরা একাদশে খেলার জন্য উপযুক্ত।