খেলা

চট্টগ্রাম টেস্ট: ৬ উইকেটে ২৫৩ রানে দিন শেষ করল টাইগাররা

চট্টগ্রাম টেস্ট
চট্টগ্রাম টেস্ট

মিরপুর টেস্টেই দুই ইনিংসেই দুর্দান্ত ফিফটি করেন তামিম ইকবাল—সোমবার টেস্টের প্রথম দিনের শুরুতেই সাজঘরে ফেরেন তিনি। ৯০ ওভারে ৬উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৫৩ রান।

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে সুবিধা করতে পারেননি তিনি। ধাক্কা সামলে ওঠার আগেই আবার ইমরুল কায়েস ফিরেন, চাপ বেড়ে যায় টাইগারদের ওপর।

চট্টগ্রাম টেস্টে টস: টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুশফিক। তবে দলের সেরা ব্যাটসম্যান তামিম ও তিন নম্বরে নামা ইমরুলকে শুরুতেই হারানোয় ধাক্কা খায় টাইগাররা।

নাথান লায়নের করা ইনিংসের দশম ওভারের প্রথম বলেই বিদায় নেন তামিম। লায়নের কুইকার ডেলিভারি সঠিক সময়ে ডিফেন্ড করতে পারেননি তামিম। বল তার প্যাডে আঘাত হানলে আম্পায়ার অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের লেগ বিফোরের ডাকে সাড়া দেন।

মিরপুর টেস্টে অস্ট্রেলিয়াকে ২০ রানে পরাজিত করে বাংলাদেশ সঙ্গত কারণেই চট্টগ্রামে মানসিকভাবে এগিয়ে থাকার কথা টাইগারদের।

বাংলাদেশের একাদশে শফিউল ইসলামের বদলি হিসেবে ফিরেছেন মুমিনুল হক।

এদিকে, দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। উসমান খাজ ও জস হ্যাজলউডের বদলি হিসেবে একাদশে ফিরেছেন হিলটন কার্টরাইট ও স্টিভ ও’কিফ।

বাংলাদেশের কাছে হেরে যাওয়ায় অনেকটাই চাপের মুখে আছে অস্ট্রেলিয়া। সেই চাপ কাটিয়ে চট্টগ্রাম টেস্টে জিতে সম্মান রক্ষা করতে চায় অজিরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জেতা বাংলাদেশকে হাতছানি দিচ্ছে সিরিজ জয়ের সোনালী স্বপ্ন। চট্টগ্রামে জিতলে তো বটেই; ড্র করতে পারলেও ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে প্রথমবারের মতো র্যা ঙ্কিংয়ের আট নম্বরে ওঠে আসবে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসির হোসেন ও মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, হিলটন কার্টরাইট, ম্যাথু ওয়েড, অ্যাস্টন অ্যাগার, স্টিভ ও’কিফ, প্যাট কামিন্স ও নাথায় লায়ন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ