খেলা

আবারো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে সৌদিআরব

 আবারো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে সৌদিআরব
আবারো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে সৌদিআরব

রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে সৌদিআরব।

মঙ্গলবার রাতে এএফসির তৃতীয় রাউন্ডের 'বি' গ্রুপের ম্যাচে জাপানকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে যাওয়া নিশ্চিত করেছে তারা।

'বি' গ্রুপের শীর্ষ দল জাপানের চেয়ে পিছিয়ে থেকে দ্বিতীয় সেরা দল হিসেবে রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নেয় সৌদিআরব।

অস্ট্রেলিয়ার সমান ১৯ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় রাশিয়ার টিকিট পায় সৌদি আরব।

এ নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে সৌদি আরব।

২০০৬ সালের পর প্রথম। ১৯৯৪ সালে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা লাভ করে আরব দেশটি। এরপর ১৯৯৮, ২০০২ এবং ২০০৬ সালে টানা তিনটি আসরেও অংশ নেয় সৌদি আরব। গত দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিল বিশ্বকাপ মিস করার পর ফুটবলের সবচেয়ে মর্যাদার আসরে জায়গা করে নেয় সৌদি।

এ যাত্রায় হেরে গেলেও এশিয়া থেকে জাপান আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। ১৪ জুন থেকে ১৫ জুলাই রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরে অংশগ্রহণ নিশ্চিত করা অপর দলগুলো হলো- ইরান, দক্ষিণ কোরিয়াম ব্রাজিল, মেক্সিকো ও বেলজিয়াম। অন্যদিকে আয়োজক দেশ হিসেবে রাশিয়া সরাসরি বিশ্বকাপে অংশ নেবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ