বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে একই দিনে হোঁচট খেল বিশ্বফুটবলের দুই পরাশক্তি দল ব্রাজিল ও আর্জেন্টিনা।
কলম্বিয়ার মাঠে ১-১ গোলের ড্রয়ে জয়রথ থেমেছে ব্রাজিলের। অন্যদিকে নিজেদের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মেসির আর্জেন্টিনা।
বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল ছুটে চলছিল দুর্দান্ত গতিতে। তবে কলম্বিয়ার মাঠে ১-১ গোলে ভেনেজুয়েলার সঙ্গে ড্র করেছে ব্রাজিল।
উইলিয়ানের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে কলম্বিয়াকে সমতায় ফেরান রাদামেল ফালকাও।
অন্যদিকে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। ম্যাচের ৫০ মিনিটে এগিয়ে যায় ভেনেজুয়েলা।
তবে গোল খাওয়ার তিন মিনিটের মধ্যে সমতায় ফেরে আর্জেন্টিনা। ম্যাচের বাকি সময়ে কোনো দল আর গোল করতে না পারায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে তাদের।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: