বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পাকিস্তানের খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগামী নভেম্বরে জাতীয় টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্টের সময়সূচী নির্ধারণ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবির পক্ষ থেকে ক্রিকেটারদের বলা হয়েছে, বাংলাদেশের বিপিএল, দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি-টোয়েন্টি বা অন্য কোনো দেশের ঘরোয়া ক্রিকেটের পরিবর্তে বোর্ডের সঙ্গে চুক্তিতে থাকা খেলোয়াড়দের অবশ্যই জাতীয় টি-টোয়েন্টি লিগে খেলতে হবে।
তবে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনো পর্যন্ত এ ব্যাপারে বিসিবিকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: