আগামী ১৭ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এ সিরিজে ২টি টেস্ট, ৩টি ওয়ান্ডে ও ২টি টি-টোয়েন্টি খেলবে টাইগারা। ২৮ সেপ্টেম্বর টেস্ট ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে।
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের শেষ সফর ছিল ২০০৮ সালে। ২১ অক্টোবর দক্ষিণ আফ্রিকা একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে সফর শুরু করবে বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে ভালো ফল নিয়ে দেশে ফিরতে চায় টাইগাররা। সিরিজের ১ম টেস্ট শুরু হবে ২৮ সেপ্টেম্বর। ২য় টেস্ট শুরু হবে ৬ অক্টোবর।
১ম, ২য়, ৩য় ওয়ানডে যথাক্রমে ১৫, ১৮, ২২ অক্টোবর। সিরিজের দুটি টি- টোয়েন্টি ম্যাচ হবে ২৬ ও ২৯ অক্টোবর।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: