ইউএস ওপেন টেনিসের পুরুষ এককের ফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল ও কেভিন অ্যান্ডারসন।
রোববার বাংলাদেশ সময় রাত ২টায় হবে ইউএস ওপেনের ফাইনাল ম্যাচ।
ফ্লাশিং মিডোতে ২৪তম বাছাই আর্জেন্টাইন হুয়ান মার্টিন দেল পোত্রোকে ৪-৬, ৬-০, ৬-৩,৬-২ গেমে হারিয়ে ২৩তম গ্র্যান্ডস্লাম ফাইনাল নিশ্চিত করেছেন শীর্ষ বাছাই এ স্প্যানিয়ার্ড।
চলতি বছরে এটি নাদালে তৃতীয় গ্র্যান্ডস্লাম ফাইনাল। ক্যারিয়ারের ১৬তম গ্র্যান্ডস্লাম ট্রফির জন্য নাদালের প্রতিদ্বন্দ্বী ৩২তম বাছাই দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসন।
প্রথম সেমিফাইনালে পাবলো কারেনো বুস্তাকে ৪-৬, ৭-৫, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে ৩০ বছরে প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে কোনো গ্র্যান্ডস্লাম এককের ফাইনাল নিশ্চিত করেন কেভিন।
এদিকে, ইউএস ওপেন টেনিসের নারী এককের ফাইনালে মুখোমুখি হবেন স্লোন স্টিভেনস ও ম্যাডিসন কিস। বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে খেলা।
২০০২ সালে ভেনাস-সেরেনার পর এই প্রথম ইউএস ওপেনে নারীদের ফাইনালে খেলছেন দুই আমেরিকান। এটি স্টিভেনস ও কিস দুজনেরই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম ফাইনাল।
সেমিফাইনালে ভেনাস উইলিয়ামসকে ৬-১, ০-৬, ৭-৫ গেমে স্টিভেনস, আর কোকো ভ্যান্ডেওয়েকে ৬-১, ৬-২ গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন কিস। র্যা ঙ্কিংয়ের ৮৩তম অবস্থানে থাকা স্টিভেনস জিতলে, ২০০৯ এ কিম ক্লাইস্টার্সের পর সর্বনিম্ন র্যা ঙ্কিংধারী ইউএস ওপেন চ্যাম্পিয়ন হবেন।