খেলা

মেসির দারুণ হ্যাটট্রিকে বড় জয় পেল বার্সা

মেসির দারুণ হ্যাটট্রিকে বড় জয় পেল বার্সা
মেসির দারুণ হ্যাটট্রিকে বড় জয় পেল বার্সা

নতুন মৌসুমে এটি বার্সার টানা তৃতীয় জয়। লিওনেল মেসির দারুণ হ্যাটট্রিকে কাতালান ডার্বিতে বড় জয় পেয়েছে বার্সেলোনা।

শনিবার রাতে স্প্যানিশ লা লিগা ম্যাচে এসপানিওলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্নেস্টো ভালভার্দের দল।

প্রথমার্ধে মেসির জোড়া গোলে ২-০ লিড নেয় বার্সেলোনা—বিরতির পর হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন সুপারস্টার। খেলার শেষ দিকে জেরার্ড পিকে ও লুইস বাকি গোল দুটি করেন।

ন্যু-ক্যাম্পে খেলার ২৬তম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেন মেসি। ইভান রাকিটিচের পাস থেকে বল পেয়ে ডি-বক্সের ভেতরে এসপানিওলের দুই ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে লক্ষ্যভেদ করেন কিং লিও। যদিও রাকিটিচের পাস রিসিভ করার সময় কিছুটা অফসাইড পজিশনে ছিলেন মেসি।

সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মেসি। জর্ডি আলবার পুল-ব্যাক থেকে গোলমুখের কাছ থেকে আলতো ছোঁয়ায় বল জালে পাঠান পাঁচবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারজয়ী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

বিরতির পর খেলার ৬৭তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। সুয়ারেজ ও আলবার সঙ্গে পাস আদান-প্রদান করে আক্রমণে যান মেসি। আলবার ক্রস থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে বল জালে পাঠান এলএম টেন। বার্সেলোনার জার্সিতে এটি মেসির ৩৮তম হ্যাটট্রিক।

দ্বিতীয়ার্ধে বার্সেলোনার নতুন রিক্রুট উসমান ডেম্বেলে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামলে ন্যু-ক্যাম্পের স্বাগতিক দর্শকরা করতালির মাধ্যমে তাকে অভিবাদন জানান।

৮৭তম মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে লাফিয়ে ওঠে দারুণ হেডে ব্যবধান ৪-০ করেন পিকে। তিন মিনিট পর ডানপ্রান্ত থেকে ডেম্বেলের বাড়ানো পাসে পেনাল্টি বক্সের ভেতর থেকে জোরালো শটে গোল করেন সুয়ারেজ।

বার্সেলোনার দুর্দান্ত জয়ের দিনে ঘরের মাঠে লেভান্তের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে নেমে গেছে রিয়াল মাদ্রিদ। দিনের অপর ম্যাচে এইবার’কে ৩-০ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ওঠে এসেছে সেভিয়া। অন্যদিকে ভ্যালেন্সিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করা অ্যাটলেটিকো মাদ্রিদ ৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ