খেলা

ইপিএল: ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ল ম্যানচেস্টার ইউনাইটেড

ইপিএল:  ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ল ম্যানচেস্টার ইউনাইটেড
ইপিএল: ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ল ম্যানচেস্টার ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন জয়ের পর ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

শনিবার রাতে স্টোক সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করে হোসে মরিনহোর দল।

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একটি করে গোল করেন মার্কাস র্যা শফোর্ড ও রোমেলু লুকাকু।

এদিকে, স্টোক সিটির গোল দুটিই করেন নতুন রিক্রুট এরিক ম্যাক্সিম চোপো-মোটিং।

প্রতিপক্ষের মাঠে খেলার ৪৩তম মিনিটে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। জোরালো শটে লক্ষ্যভেদ করে স্টোক সিটিকে এগিয়ে নেন এরিক ম্যাক্সিম। প্রিমিয়ার লিগে ৫৩৫ মিনিট পর গোল হজম করল ম্যানচেস্টার ইউনাইটেড।

প্রথমার্ধের ইনজুরি সময়ে সমতায় ফেরে ম্যানচেস্টার ইউনাইটেড। কর্নার থেকে ভেসে আসা বলে পল পগবার হেড গোলমুখের কাছ থেকে জালে পাঠান র্যা শফোর্ড।

বিরতির পর খেলার ৫৭তম মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডকে এগিয়ে নেন লুকাকু। তবে ছয় মিনিট পর এরিক ম্যাক্সিমের গোলে সমতায় ফেরে স্টোক সিটি। এরপর আর কোনো গোল না হওয়ায় এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মরিনহোর দলকে।

এই ড্র সত্ত্বেও ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় টেবিলের দুই নম্বরে রয়েছে শনিবার লিভারপুলকে ঘরের মাঠে ৫-০ গোলে উড়িয়ে দেয়া ম্যানচেস্টার সিটি। ৫ পয়েন্ট নিয়ে স্টোক সিটির অবস্থান দশে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ