মেহেদি হাসান মিরাজের চোট গুরুতর নয়— এ তথ্য জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে প্যাট কামিন্সের বাউন্সারে চোট পান মিরাজ। হাতের চোট নিয়েও ব্যাটিং চালিয়ে যান এ অলরাউন্ডার। তবে এরপর আর বল করেননি তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে খেলতে পারবেন কি-না তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিলো।
তবে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, এক্স রে রিপোর্টে তেমন গুরুতর চোট দেখা যায়নি মিরাজের। শিগগিরই ইনজুরি থেকে সেড়ে উঠবেন তিনি।
এখনো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে চোট পাওয়া মোসাদ্দেক হোসেনের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে ধোঁয়াশা কাটেনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: