খেলা

ইউএস ওপেন: শিরোপা ঘরে তুলল নাদাল

ইউএস ওপেন: শিরোপা ঘরে তুলল নাদাল
ইউএস ওপেন: শিরোপা ঘরে তুলল নাদাল

ইউএস ওপেনের অন্যতম হট ফেবারিট রাফায়েল নাদাল। রজার ফেদেরার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়ায় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন আরো উজ্জ্বল হয় নাদালের।

ফাইনালে কেভিন অ্যান্ডারসন বাধা হয়ে দাঁড়াতে পারেননি তার সামনে। রোববার রাতে দুর্দান্ত দাপটে এই দক্ষিণ আফ্রিকান তারকাকে হারিয়ে শিরোপা জিতেন নাদাল।

ফ্ল্যাশিং মিডোয় খুব একটা পরীক্ষায় পড়তে হয়নি নাদালকে—অ্যান্ডারসনকে ৬-৩, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে ক্যারিয়ারের ১৬তম গ্র্যান্ডস্লাম জয় করেন এ স্প্যানিশ তারকা।

২০১৩ সালের পর প্রথমবারের মতো একই বছর দুটি গ্র্যান্ডস্লাম জয় করেন নাদাল। চলতি বছরের জুনে ফ্রেঞ্চ ওপেনের শিরোপাও তার ঘরে

ইউএস ওপেনের তৃতীয় শিরোপা জয় করা নাদাল উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এই বছর যা হয়েছে তা এককথায় অবিশ্বাস্য।

গত কয়েকটি বছর নানা সমস্যা, ইনজুরি এবং বাজে ফর্মের পর চলতি মৌসুমের শুরুটা অনেক অনেক আবেগময়।’

চলতি বছর গ্র্যান্ডস্লামে রাজত্ব করেছেন নাদাল ও ফেদেরার। ফেদেরার উইম্বলডন এবং অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয় করেন।

এদিকে, নাদালের শোকেসে যায় ফ্রেঞ্চ ওপেন এবং ইউএস ওপেনের শিরোপা।

পুরুষ এককে রেকর্ড সর্বোচ্চ ১৯টি গ্র্যান্ডস্লামের শিরোপা জিতে চূড়ায় রয়েছেন ফেদেরার। দ্বিতীয় স্থানে থাকা নাদালের শিরোপা ১৬টি। পিট সাম্পাস জিতেছেন ১৪টি। নাদাল ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেন রেকর্ড সর্বোচ্চ ১০ বার। তিনবার ইউএস ওপেন ছাড়া দুবার উইম্বলডন এবং একবার অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয় করেন এই স্প্যানিশ তারকা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ